ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তাকে মাথায় রেখেই এবার আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল।

‘বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। বিগত সময়ে আমরা বিদেশের মাটিতেই চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির আয়োজন করেছি, সেই স্লট তো এখন ফাঁকাই আছে।

ওই শূন্যস্থানেই মিনি আইপিএল করার কথা ভাবছি আমরা’,
এ কথাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। দুবাইকে ভেনু করার প্রসঙ্গে রাজীব শুক্ল বলেন,‘আয়োজকদের জন্য সব থেকে পছন্দের গন্তব্যই হল দুবাই’।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতে আইপিএল করায়নি বোর্ড, টুর্নামেন্ট হয়েছিল দুবাইতেই। আগামী দশ বছরের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে রাজীব শুক্ল বলেন, ‘আগামী দশ বছর আমাদের কাছে সবথেকে আকর্ষক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই রেভেনিউ শেয়ারিং মডেলে বদল আনার কথা ভেবেছি। ব্রডকাস্টারদের জন্য আলাদা টেন্ডারও হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আগামী জুলাই মাসেই সেই টেন্ডার ডাকার কথা ভাবছে বোর্ড।’ এখানেই শেষ নয়, আইপিএলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে চেয়ারম্যান রাজীব শুক্ল জানান, ‘এখনও পর্যন্ত আমরা ৮টি দল নিয়েই আইপিএল আয়োজন করেছি, এরপর যদি দশ দল নিয়ে আইপিএল হয় তাহলে অন্তত ৮৪টি ম্যাচ আমরা খেলাবই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

আপডেট টাইম : ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭