বাঙালী কণ্ঠ ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটছে। এফসি বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে করছেন লিওনেল মেসি। চুক্তির মেয়াদ চার বছর। ২০২১ সাল পর্যন্ত বার্সেলানার জার্সি গায়ে খেলতে দেখা যাবে এ আর্জেন্টাইন ফুটবলারকে। গতকাল এমন খবর দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এফসি বার্সেলোনার এক বার্তায় বলা হয়, মেসির অঙ্গিকার (কমিটমেন্ট) দেখে ও ইতিহাসের সেরা এ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির সুযোগ পেয়ে ক্লাব খুবই খুশি। বর্তমানে ছুটিতে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন রেকর্ড পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। গত সপ্তাহে বাল্যবান্ধবী ও তার দুই সন্তানের জননী আনোনেলা রোকুজ্রে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফুটবলের এ খুদে জাদুকর। ছুটি শেষে প্রাক মৌসুমে দলে ফিরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করবেন তিনি। বার্সেলোনার জার্সি গায়ে সর্বাধিক ৫০৭ গোলের রেকর্ড লিওনেল মেসির। ২০০৪ থেকে টানা ১৩ বছরের ক্যারিয়ারে মেসি খেলে নিয়েছেন ৫৮৩ ম্যাচ। ক্যারিয়ারে পৃথক ২৩টি শিরোপার স্বাদ নিয়েছেন তিনি। স্প্যানিশ শীর্ষ ফুটবল আসর লা লিগায় সর্বাধিক ৩৪৯ গোলের রেকর্ডও মেসির।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- 456
Tag :
জনপ্রিয় সংবাদ



























