ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গরমে স্বস্তি পেতে পান করবেন যেসব শরবত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গরমে শরবতের কথা শুনলেই ভিতর থেকে শান্তি আসে। সারাদিনের অবসাদ ভাব দূর করতে শরবতের জুড়ি মেলা ভার। তবে সেই শরবত যেনো হয় অবশ্যই বাসায় বানানো। বাজারের শরবতে অতিরিক্ত চিনি ও ক্যামিকেল থাকে যা শরীরের জন্য ক্ষতিকর আর অতিরিক্ত চিনি ওজন বাড়ায়।  বাসায় বানানো শরবত সারাদিনের ক্লান্তি শেষে প্রশান্তি এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক গরমে কী কী শরবত রাখতে পারেন খাবার তালিকায়।

আমের শরবত: কাঁচা আম-পুদিনা-ভাজা মশলার পারফেক্ট কম্বিনেশন স্বাদের দিক থেকে অসামান্য। কাঁচা আম পুড়িয়ে শাঁসটা বের করে নিয়ে চটকে মাখুন। সঙ্গে খানিকটা পুদিনাপাতার কুচিও মিশিয়ে দিন। সাধারণ লবণের পরিবর্তে বিটলবণ ব্যবহার করুন।  চিনি-গুড় মিশিয়ে শরবতে মিষ্টত্ব যোগ করুন।

জিরাপানি: গরমে অনেকে হজমের সমস্যায় ভোগেন। তাদের জন্য যাদুকরী পানীয় হলো জিরাপানি।

বেলের শরবত: বেলের শরবত শরীরের জন্য কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না। কোষ্ঠ্যকাঠিন্য সারাতে যাদুকরী ভূমিকা রাখে বেলের শরবত।

লাচ্ছি:গরমের আরাম হলো লাচ্ছি। সেই সাথে শরীরের জন্য অনেক উপকারী দই দিয়ে তৈরি এই লাচ্ছি।

ডাবের পানি: প্রতিদিন যদি আপনি ডাবের পানি খান তবে আপনার শরীরের অনেক সমস্যা দূর হয়ে যাবে। গরমে শরীরকে নতুন করে জাগিয়ে তুলবে ডাবের পানি।

আখের রস: আখ টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি সুস্বাদু আখের রস।

লেবু-চিনির শরবত: একেবারে বেসিক একটা শরবত যে কত উপাদেয় হতে পারে, তা বাড়িতে তৈরি লেমোনড না চাখলে হৃদয়ঙ্গম করতে পারবেন না পুরোপুরি।

ম্যাঙ্গো মিল্কশেক: আম পাকা ও মিষ্টি হলে বাড়তি চিনি যোগ করার প্রয়োজন নেই, দুধের সঙ্গে ব্লেন্ড করে নিলেই চলবে। ঠান্ডা করে পরিবেশন করুন।

কোল্ড কফি: ফুল ফ্যাট দুধ, সামান্য চিনি আর কফি পাউডার বরফসহ ব্লেন্ড করে নিলেই তৈরি। স্বাদ বাড়াতে এক চিমটি দারচিনি গুঁড়ো ও সামান্য ডার্ক চকোলেট পাউডার ব্যবহার করতে পারেন।

ছাতুর শরবত: গরমকালে আপনার আদর্শ ব্রেকফাস্টও হতে পারে। উপাদান সামান্য – ছাতু, টক দই (বাদ দেওয়া যায়), সামান্য লেবুর রস, লবণ, চিনি (বাদ দেওয়া যায়) আর পানি। সবটা একসঙ্গে মিশিয়ে নিন। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিন।

সূত্র: নিউজ১৮

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গরমে স্বস্তি পেতে পান করবেন যেসব শরবত

আপডেট টাইম : ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১