ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হাওরে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: রিজভী

লুটপাটের কারণে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডারগুলো শূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সারাদেশে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে যেভাবে বন্যা দেখা দিয়েছে। এখন দেশের যে অবস্থা, তাতে হাওর অঞ্চলে ৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারও শোনা যাচ্ছে।’ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত। এসব এলাকার মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।’ এ সমযবিএনপি’র পক্ষ থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী যদিও গতকাল বলেছেন, বানভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ আছে। বাস্তবে বানভাসী মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। কোনও কোনও এলাকায় খাদ্য, পানি বা চাল না দিয়ে খাওয়ার অনুপযোগী সামান্য কিছু গম দিচ্ছে, যে গম প্রচণ্ড বৃষ্টিতে শুকাতে পারছে না মানুষ। ফলে খেতেও পারছে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘এটি কি বানভাসী অসহায় মানুষদের নিয়ে উপহাস করা হচ্ছে?’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

হাওরে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: রিজভী

আপডেট টাইম : ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭