ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

লকডাউনে জরুরি চলতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ সর্বাত্মক লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে চলাচলের জন‌্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। এ পাস পেতে অনলাইনে (movementpass.police.gov.bd) আবেদন করতে হবে।

মুভমেন্ট পাসের জন‌্য আবেদনকারীকে যেসব তথ‌্য দিতে হবে—নাম, মোবাইল নম্বর, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যাত্রার কারণ ইত্যাদি। এসব তথ্য পূরণের পর পুলিশ অনলাইনে একটি পাস ইস্যু করবে। অনলাইনে ইস্যু করা পাসটিতে যাতায়াতের যাবতীয় তথ্য থাকবে। একই সঙ্গে একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সহজেই যাতায়াতকারী ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন।

জানা গেছে, নিত‌্যপণ‌্য ও ওষুধপত্র কেনা, চিকিৎসা, কৃষি পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে মুভমেন্ট পাস অ‌্যাপ উদ্বোধন করবেন আইজিপি বেনজীর আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

লকডাউনে জরুরি চলতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১