ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

করোনার প্রকোপ ঠেকাতে ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে কারফিউ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনার প্রকোপ ঠেকাতে ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে কারফিউ। আজ বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে ১ মে সকাল ৭টা পর্যন্ত।

রাজ্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে যেভাবে সংক্রমণ বাড়ছে এতে কঠোর সিদ্ধান্ত নেয়ার কোনো বিকল্প নেই। কারফিউতে বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন চলাচলও। জরুরি পরিসেবার আওতায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং ওষুধ ও খাবারের দোকান খোলা রাখা হবে।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে করোনার সংক্রমণ ও প্রকোপ হয়েছে সবচেয়ে বেশি। রাজ্যটিতে গেলো ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৫৮ জনের। এ নিয়ে মহারাষ্ট্রে মোট ৫৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ২৪ ঘণ্টার হিসাবে প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনায় মোট প্রাণহানি ১ লাখ ৭২ হাজারের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

করোনার প্রকোপ ঠেকাতে ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে কারফিউ

আপডেট টাইম : ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১