ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

সুইজারল্যান্ডে ম্যাচ খেলতে ম্যারাডোনা রোনালদো একসঙ্গে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে লিজেন্ডদের ম্যাচে এক হয়েছিলেন বিশ্বের কিংবদন্তি ফুটবলাররা। শুক্রবার সুইজারল্যান্ডের ব্রিগ শহড়ে সাবেক ফুটবল তারকাদের হাট বসেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫২ জন লিজেন্ড ফুটবলার মিলিত হন সেখানে।
দক্ষিণ আমেরিকার দুই লিজেন্ড ফুটবলার আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের রোনালদো ফিফা সভাপতির ডাকে সাড়া দিয়ে সুইজারল্যান্ডে ছুটে যান। তাদের সঙ্গে ছিলেন আলেসান্দ্রো দেল পিয়েরো, ডেভিড ট্রেজগুয়েত ও গেন্নারো গেত্তাসো, জিয়ানলুইজি বুফনদের মতো গ্রেট ফুটবলাররা।
 লিজেন্ডদের নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নো ইনফান্তিনোর আয়োজন করা ম্যাচ এটাই প্রথম নয়। এর আগেও এমন ম্যাচ আয়োজন করেছিলেন তিনি। শুক্রবার ৫২ জন গ্রেট ফুটবলার তিনটি দলে বিভক্ত হয়ে খেলেন। দলগুলো হলো ইতালিয়ান একাদশ, সুইজারল্যান্ড একাদশ এবং বিশ্ব একাদশ। গ্রেট ফুটবলারদের দক্ষতা দেখতে ভীড় জমিয়েছিলেন ভক্তরা।
বয়সের ভারে ফিটনেস অনেক আগেই হারিয়েছেন ম্যারাডোনা। মুটিয়ে গেলেও বল পায়ে দারুণ কারিকুরিতে ভক্তদের এখনো আনন্দ দিতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি এ ফুটবলার। ম্যাচ শেষে প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি ও অটোগ্রাফ নিতে দেখা যায় ভক্তদের। ডেইলী মেইল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

সুইজারল্যান্ডে ম্যাচ খেলতে ম্যারাডোনা রোনালদো একসঙ্গে

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭