ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

চিকুনগুনিয়া বয়স্ক রোগীদের বিশেষ সতর্ক থাকতে হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ

প্রশ্ন : চিকুনগুনিয়া কেন হয়?

উত্তর : মূলত এডিস প্রজাতির এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস মশা থেকেই চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে। এটি টোগা ভাইরাস গোত্রের। মশাবাহিত হওয়ার কারণে একে আরবো ভাইরাসও বলে। ডেঙ্গু ও জিকা ভাইরাসও এই মশার মাধ্যমে ছড়ায়, যার লক্ষণ প্রায় একই রকম। ভাইরাসের বাহক এডিস মশা কামড়ালে আশি ভাগ লোকেরই চিকুনগুনিয়া হওয়ার আশঙ্কা থাকে।

প্রশ্ন : কারো চিকুনগুনিয়া হয়েছে এটা নির্দিষ্টভাবে বোঝার উপায় কী?

উত্তর : গা কাঁপিয়ে জ্বর আসবে, যা ১০২ ডিগ্রি বা তারও বেশি হতে পারে। হাত বা পায়ের আঙুল, মেরুদণ্ড বা অস্থিসন্ধিতে তীব্র ব্যথার সঙ্গে তা ফুলেও যেতে পারে। জ্বরে অচেতন হতে পারে কেউ কেউ। তা ছাড়া বমি বমি ভাব বা বমি, শরীর খুবই দুর্বল ও পানিশূন্য হয়, গলা-মুখ শুকিয়ে পানির পিপাসা পায়। হাত-পায়ে লাল লাল র‍্যাশ হতে পারে। তীব্র ব্যথায় পা ফেলা কঠিন হয়ে যায়। জ্বর সেরে যাওয়ার পরও শরীরে ব্যথা থাকতে পারে। এসব লক্ষণ থাকলে চিকুনগুনিয়া শনাক্ত করে সাপোর্টিভ চিকিৎসা দেওয়া হয়।

প্রশ্ন : একদম সহজ করে বললে এর চিকিৎসা কী?

উত্তর : অন্যান্য ভাইরাস জ্বরের মতোই এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা আপাতত নেই। এই জ্বরের লক্ষণ দেখা দিলেই শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে। প্রতি বেলা একটি বা দুটি ট্যাবলেট তিনবেলা খেতে দিতে হবে। এ সময় রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। জ্বর বেশি হলে পানি দিয়ে শরীর মুছিয়ে দিতে (স্পঞ্জ করে) হবে অথবা সাপোজিটরি দিতে হবে। পাশাপাশি ঘনঘন খেতে দিতে হবে প্রচুর পরিমাণ পানি, ডাবের পানি, সরবত, গ্লুকোজ, স্যালাইন, স্যুপ জাতীয় তরল ইত্যাদি। এ সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। তিন বা চার দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করে চিকিৎসা নিতে হবে।

প্রশ্ন : চিকুনগুনিয়া হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে বা হাসপাতালে ভর্তি করাতে হবে?

উত্তর : চিকুনগুনিয়া জ্বর হলে বাড়িতেই চিকিৎসা দেওয়া সম্ভব। যেহেতু এই রোগের নির্ধারিত কোনো চিকিৎসা নেই, তাই জ্বরের জন্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। দেখা গেছে, জ্বর ভালো হলেই অন্যান্য উপসর্গও ভালো হয়ে যায়। তবে অনেকের অবস্থা একটু বেশি খারাপ হতে পারে। অনেকের শরীরে বেশি পরিমাণ র‍্যাশ ওঠে, অস্থিসন্ধির ব্যথাও তীব্র থাকে, প্রেশার দ্রুত ওঠানামা করে, প্রস্রাব অনেক কমে যায়, শরীরের কোথাও হঠাৎ রক্তপাত হতে পারে, মস্তিষ্কে সংক্রমণ হতে পারে। এসব লক্ষণ থাকলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া ভালো। ভর্তি হলেও দু-তিন দিনের মাথায় তারা রিলিজ নিয়ে বাসায় চলে যেতে পারেন।

প্রশ্ন: বয়স্কদের ক্ষেত্রে কি বিশেষ কোনো সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে?

উত্তর : হ্যাঁ। বয়স্ক মানুষের ক্ষেত্রে চিকুনগুনিয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। বয়স্কদের মধ্যে যাঁদের ক্রনিক রোগ রয়েছে বিশেষ করে ডায়াবেটিস, কিডনি, লিভার, হৃদরোগ, ক্যান্সার, হাঁপানি ইত্যাদি তাঁদের চিকুনগুনিয়া হলে তাঁরাই মূলত হাই রিস্কের মধ্যে থাকেন। বয়োবৃদ্ধ মানুষের রোগ প্রতিরোধ ও সহ্য করার ক্ষমতা অনেক কম। এই বয়সে এসে চিকুনগুনিয়ার মতো জ্বর হলে গিরায় গিরায় যে প্রচণ্ড ব্যথা হয়, তার ধকল তাঁরা সইতে পারেন না। যদিও তাঁদের জন্য আলাদা চিকিৎসা নেই, তার পরও পরামর্শ হলো, বৃদ্ধদের ক্ষেত্রে চিকুনগুনিয়ার লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রয়োজনে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি করে রাখা উচিত। তাঁরা যেন শুধু শুধু প্যারাসিটামল খেয়ে ঘরে শুয়ে না থাকেন।

প্রশ্ন: জ্বর সেরে গেলেও শরীরে কত দিন পর্যন্ত চিকুনগুনিয়ার বাহক বা জীবাণু বিদ্যমান থাকে, যা অন্যদের জন্য বিপজ্জনক?

উত্তর : চিকুনগুনিয়ার ভাইরাস সাধাণরত এক সপ্তাহ পর্যন্ত শরীরে বিদ্যমান থাকে। এই সময় এডিস মশা রোগীকে কামড় দিলে সেই মশার মাধ্যমে অন্যরাও আক্রান্ত হতে পারে। অর্থাৎ সংক্রমিত মশা থেকে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : চিকুনগুনিয়ার লংটার্ম ইফেক্ট কী?

উত্তর : ডেঙ্গুতে আক্রান্তদের সাধারণত দীর্ঘ সময় শরীর ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে না। জ্বর ভালো হয়ে গেলে কয়েক দিন দুর্বলতা বা ক্লান্তি থাকতে পারে। কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্তদের জ্বর সেরে গেলেও ব্যথা থাকতে পারে দীর্ঘ সময়। আক্রান্তদের অনেকেই দীর্ঘদিনের জন্য স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। কয়েক সপ্তাহের মধ্যেই বেশির ভাগ রোগী দ্রুত আরোগ্য লাভ করলেও অনেকের কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত জয়েন্টের ব্যথা থাকে। এতে অবশ্য ভয়ের কিছু নেই। আরো কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হয়।

প্রশ্ন : চিকুনগুনিয়ায় মৃত্যুঝুঁকি নেই—কথাটি কতটুকু সত্য?

উত্তর : চিকুনগুনিয়ায় মৃত্যুঝুঁকি নেই এটিই সত্য। প্রায় সব ক্ষেত্রে এই রোগ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম মানব ইমিউন সিস্টেম। তবে উপসর্গগুলো দূর হওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, বিশেষ করে জয়েন্টের ব্যথা। তবে পরিসংখ্যান বলছে, বয়স্ক ও শিশুদের ঝুঁকি সামান্য রয়েছে, যাতে হাজারে একজনের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশ্ন : ব্যাকটেরিয়াল জ্বরে অ্যান্টিবায়োটিক লাগে অথচ চিকুনগুনিয়া বা ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন, NSAID জাতীয় ওষুধ দেওয়া হয় না, শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করে পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলা হচ্ছে। কিন্তু এই যে হাজার হাজার লোক চিকুনগুনিয়ার চিকিৎসা নিচ্ছেন তাতে কি ব্যাকটেরিয়াল জ্বরের রোগীরা ঝুঁকির মধ্যে রয়েছে?

উত্তর : এখনকার সব জ্বরই যে চিকুনগুনিয়া তা বলা যাবে না। এই সময় ডেঙ্গু বা অন্যান্য ভাইরাল জ্বরের রোগীও পাওয়া যাচ্ছে। তবে ভাইরাল জ্বর আর চিকুনগুনিয়ার জ্বরের মধ্যে কিছু লক্ষণগত পার্থক্য রয়েছে। এসব লক্ষণ দেখে সচেতন হয়ে চিকিৎসা নিলে ভ্রান্তির অবকাশ থাকে না। চিকুনগুনিয়ার কোনো অ্যান্টিবায়োটিক নেই, তার পরও অনেক সময় অন্য রোগের কারণে দিতে হতে পারে। পরিস্থিতি বুঝে সে সিদ্ধান্ত চিকিৎসকরাই নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

চিকুনগুনিয়া বয়স্ক রোগীদের বিশেষ সতর্ক থাকতে হবে

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭