ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সোনার দুটি ব্রেসলেটে ঘটনা মীমাংসা হয়েছিল!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বনানীতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার আগেই একবার সমঝোতা হয়েছিল। সোনার দুটি ব্রেসলেটের বিনিময়ে এই সমঝোতা করা হয়। ব্রেসলেট দুটির দাম ছিল দুই লাখ টাকা। আপন জুয়েলার্সের উত্তরা শোরুম থেকে ব্রেসলেট দুটি দেয়া হয়। দুই মেয়ের পক্ষে পাপ্পু, সৌরভ ও নাদিম নামে তিন যুবক এসে ব্রেসলেট দুটি গ্রহণ করেন। পরে পিকাসো রেস্টুরেন্টে বসে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি মীমাংসা করা হয়। এক নম্বর আসামি সাফাত আহমেদের জবানবন্দিতে পাওয়া গেছে এ তথ্য।

এ ছাড়া অন্য সব আসামি, একাধিক সাক্ষী, দুই শিক্ষার্থীর জবানবন্দি এবং পুলিশের তদন্তে সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও বডিগার্ড রহমত আলীকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তবে তিন নম্বর আসামি সাদমান সাকিব ঘটনার শিকার হয়েছেন। প্রধান আসামির আমন্ত্রণে সাকিফ ঘটনাস্থলে যাওয়ায় তিনি ফেঁসে যান।

জবানবন্দি এবং অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২৮ মার্চ ঘটনার তিন দিন পর মামলার বাদিনীর পরিচিত সৌরভ ঘটনাটি মীমাংসার জন্য বলেন। পরে সৌরভ, পাপ্পু ও নাদিম নামে তিনজন মিলে সাফাতদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখতে সমঝোতা হয়। এই সমঝোতার জন্য উল্লিখিত তিনজন দুটি ব্রেসলেট নেন সাফাতের কাছ থেকে। ওইদিনই ধারণকৃত গোপন ভিডিও (১ মিনিট ২ সেকেন্ড) ডিলিট করা হয়েছিল। অভিযোগপত্রে ও জবানবন্দির তথ্য অনুযায়ী, এক নম্বর আসামি বাদিনীকে এবং দুই নম্বর আসামি বাদিনীর বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করে। আর তিন নম্বর আসামি সাদমান সাকিফের সঙ্গে বাদিনী ও তার বান্ধবীর পরিচয় ছিল বলে উল্লেখ করা হয়েছে। সাদমান সাকিফ ধর্ষণ বা অন্য আসামিদের কোনো প্রকার সহায়তাও করেননি। সাফাতের জন্মদিনে অন্য অতিথিদের মতোই সাকিফ এসেছিলেন।

বাদিনীর জবানবন্দিতে উল্লেখ আছে, প্রধান আসামি সাফাতই তাদের জম্মদিনের দাওয়াত করেন। তাদের বলেছেন এখানে অনেক ভদ্র অতিথি আসবেন। ঘটনার রাতে বাদিনী তার এক বান্ধবী (ধর্ষিতা) ছাড়াও সাফাতদের সঙ্গে আরো দু’জন মেয়ে ছিল। এদের একজনের নাম নাজিয়া ও অপজনের নাম তানজীলা।

অভিযোগপত্রের তথ্য পর্যালোচনা করে জানা যায়, বাদিনী তিন নম্বর আসামি সাদমান সাকিফকে দুই বছর থেকে চেনেন। পিকাসোতে আসা-যাওয়ার সূত্র ধরে তার সঙ্গে পরিচতি হন। তবে কখনো আপত্তির কিছুই হয়নি। বন্ধুত্ব ছিল। এই পিকাসোতে আসতেন এক নম্বর আসামি সাফাত। পরে তার সঙ্গে পরিচয় ঘটে বাদিনীর। ওই সূত্র ধরেই বাদিনী সাফাতের সঙ্গে চলাফেলা শুরু করেন।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাফাতের সঙ্গে বাদিনীর নিয়মিত ফোনালাপ হতো। জন্মদিনে সাফাতই বাদিনী ও তার বান্ধবীকে দাওয়াত করেন। চালক বিল্লাল তাদের (দুই মেয়ে) সাফতের গাড়িতে করেই নিয়ে আসেন। অনুরূপভাবে সেই রাতে সাকিফকেও দাওয়াত করা হয়। এই অনুষ্ঠানে শাহরিয়ার, স্নেহাসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। জানা যায়, সাকিফ ওইদিনই (সন্ধ্যায়) দিল্লির একটি আইটি ফেয়ার থেকে ঢাকায় ফিরে আসেন। জবানবন্দিতে জানিয়েছেন, তিনি সরল বিশ্বাসে সাফতের জন্মদিনের অনুষ্ঠানে রাত ৯টার দিকে উপস্থিত হন।

আসামিদের জবানবন্দির তথ্য অনুযায়ী, প্রধান আসামি সাফাতসহ ভিকটিম, তার বান্ধবী ও অন্যরা হোটেল রেইন ট্রিতে সুইমিং শেষে কেক কেটেছেন। রুফটপে কেক কাটা শেষে ডিজেপার্টির মতো ব্ল–টুথে উচ্চস্বরে গান ছেড়ে ড্যান্স ও মদপান করেছেন। সাকিফ মদপান করতেন না। তাই তিনি একটু দূরে থাকেন। কিন্তু মেয়েদের সঙ্গে অন্যদের অস্বস্তিকর পরিবেশ দেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাতে সাফাত তাকে অন–রোধ করে বলেন, ‘সাকিফ তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার বিপদ হয়ে গেছে।’ পরে সাকিফ পাশেই গুলশানের বাসা থেকে ঘটনাস্থলে গিয়ে সব বিষয় জেনে আঁতকে ওঠেন।

জবানবন্দিতে সাফাত বলেছেন, বাদিনীর সঙ্গে তার আগের পরিকল্পনা ছিল যে তারা একসঙ্গে সুইমিং করবে। এটা বাদিনীর পছন্দ। এ কারণে মেয়েটি সুইমিংয়ের প্রস্তুতি হিসেবে একটা ব্যাগ নিয়ে যায়। সেখানে কিছু কাপড় চোপর ছিল। যা বাদী নিজেই তার জবাননিতেও উল্লেখ করেছেন। এদিকে ঘটনার রাতে সাকিফ দ্বিতীয়বারের মতো উপস্থিত হয়ে দেখতে পান আসামি নাঈম মারছিল শাহরিয়ারকে। তিনি সরল মনে তাদের থামাতে গেলে নাঈম তাকেও চড় মারেন। পরে সাকিব পরিস্থিতি খারাপ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে বাসায় চলে যান।

বনানীর রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। মামলার প্রধান আসামি সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য অনুয়ায়ী, জন্মদিনের পার্টির কথা বলে ২৮ মার্চ রাতে বনানীর রেইন ট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। বনানী থানায় দায়ের করা মামলায় ৮ জুন সাফাত আহমেদ ও বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর তিন আসামি হলেন সাফাতের পরিচিত ছোট ভাই সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বাঙালী কণ্ঠকে বলেন, সব তথ্য পর্যালোচনা শেষে মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। যেখানে সাফাত, নাঈম, সাফাতের চালক ও দেহরক্ষি মূল অভিযুক্ত।

মামলার বাদিনীর সঙ্গে কথা বললে তিনি অভিযুক্তদের সুষ্ঠু বিচার দাবি করেন। সাফাত ও নাঈমের পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। তবে সাদমান সাকিফের মা বাঙালী কণ্ঠকে বলেছেন, মামলার এজাহার, অভিযোগপত্র, জবানবন্দিসহ কোথাও বলা নেই আমার ছেলে জড়িত বা সে অপরাধ করেছে। আমি তার সঙ্গে কারাগারে দেখা করেছি। কথা বলার সময় আমাকে একটা কথায় বলেছে, ‘মা, আমি কী আইনের বিচার পাব না? সাকিফের মা বলেন, সব তথ্য পর্যালোচনা করে আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমি বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সোনার দুটি ব্রেসলেটে ঘটনা মীমাংসা হয়েছিল!

আপডেট টাইম : ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭