ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত ‘এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়’ তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসকদের কল্যাণে ড্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ইউটিউব টিভিতে ফোরকে স্ট্রিমিং

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব তার টিভি সেবার চার বছরেরও বেশি সময় পার করেছে। তবে এটি এতদিন অন্যতম প্রধান ফিচার ‘ফোরকে স্ট্রিমিং’ সমর্থন করত না। চলতি বছরের প্রথমদিকে এক ব্লগ পোস্টে ইউটিউব বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেয়, অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে। সোমবার থেকে ইউটিউব টিভিতে ‘ফোরকে প্লাস’ নামের একটি অ্যাড-অন যুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। নামের যথার্থতা রেখেই এটি ফোরকে স্ট্রিমিং চালু করবে। তবে এজন্য গ্রাহকদের টেলিভিশন এবং স্ট্রিমিং ডিভাইস অবশ্যই ফোর স্ট্রিমিং সমর্থনযোগ্য করতে হবে। এ ছাড়া নতুন এ অ্যাড-অনের মাধ্যমে ডিভিআর থেকে ফোন অথবা ট্যাবলেটে রেকর্ডিং ডাউনলোডের সুযোগ রয়েছে। ভ্রমণকারীদের জন্য একটি সত্যিই একটি দারুণ ফিচার হতে চলেছে। বেসিক ইউটিউব টিভি প্যাকেজ একসঙ্গে তিনটি আলাদা ডিভাইসে স্ট্রিমিং করার সুবিধা দিলেও ফোরকে প্লাস অনির্দিষ্টসংখ্যক ডিভাইসে স্ট্রিমিং করার সুবিধা দেবে। তবে নতুন সুবিধা যে একেবারে ফ্রিতে পাবেন তেমনটি নয়। ফোরকে প্লাস অ্যাড-অন ব্যবহার করতে হলে বিদ্যমান ইউটিউব টিভি প্যাকেজের সঙ্গে প্রতি মাসে বাড়তি ১৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ইউটিউব টিভিতে ফোরকে স্ট্রিমিং

আপডেট টাইম : ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১