ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আইবিএফএ পুরস্কার পেলেন জয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন আরো একটি পুরস্কার যুক্ত হলো জয়া আহসানের ঝুড়িতে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পেয়েছেন জয়া আহসান। কলকাতায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য এ পুরস্কার পান তিনি। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আইবিএফএ-২০১৭। পুরস্কারের খবরটি আইবিএফএ-এর ফেসবুক পেজে জানানো হয়। জয়াও নিজের ফেসবুকে শেয়ার করেছেন পুরস্কার প্রাপ্তির ছবি। জয়া ছাড়াও একই ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পান  কৌশিক গাঙ্গুলি। পার্শ্ব অভিনেতা হিসেবেও পুরস্কার পেয়েছেন তিনি। ‘বিসর্জন’ মুক্তি পায় গেল বৈশাখে। মুক্তির আগেই এ ছবিটি অর্জন করেছিল আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবির জাতীয় পুরস্কার। এদিকে কলকাতায় জয়া আহসান অভিনীত ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে নির্মিত একটি ছবিতেও থাকছেন তিনি। বাংলাদেশেও বেশ কিছু ছবিতে অভিনয় করছেন তিনি। এগুলো হলো ‘খাঁচা’, ‘পুত্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’ ও ‘দেবী’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আইবিএফএ পুরস্কার পেলেন জয়া

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭