ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

দাখিল-আলিম পরীক্ষা হবে তিন বিষয়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এসএসসি-এইচএসসি’র মতো চলতি বছরের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিমেও শুধুমাত্র নৈবচনিক (ঐচ্ছিক) তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় ও অন্যান্য আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা হবে যেসব বিষয়ে 

২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের- কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে। মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের দিতে হবে কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, তাজবিদ নসর ও নজম বিষয়ের পরীক্ষা। আর হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে।

২০২১ সালের আলিমে সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে হবে। আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজবিদ প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে হবে।

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

দাখিল-আলিম পরীক্ষা হবে তিন বিষয়ে

আপডেট টাইম : ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১