ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

যে তারিখে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা এনিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে টিকা দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির যে নির্দেশনা ছিল সেটিও বেশ জোড়ালোভাবে চলছে। সে হিসেবে আগামী ১ সেপ্টম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারা বলছেন, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সরকারি বিধিনিষেধের মেয়াদ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের মাঝে ব্যাপকহারে টিকা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যদি চলতি মাসজুড়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিশ্চিত করা যায় তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত নয়।

যদিও অনেকেই বলছেন ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব না। এছাড়া করোনা সংক্রমণের হারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। ভ্যাকসিন দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

যে তারিখে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১