বাঙালী কণ্ঠ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক মারা গেলে তাদের সন্তানদের বিশেষ সহায়তা দিতে যাচ্ছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সহায়তা দিতে এরইমধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, আগের অধ্যাদেশকে বদলে নতুন এই আইন করা হচ্ছে।
তথ্য মতে, মৃত শিক্ষকের নাবালক, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা এই ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পাবেন। সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি অনুদান হিসেবে কিছু দিলে ট্রাস্ট তা গ্রহণ করতে পারবে। বিধি দিয়ে বিষয়গুলো পরবর্তিতে নির্ধারণ করে দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের এককালীন চাঁদা দিয়ে এ ট্রাস্টের সদস্য হতে হয়। এরপর শিক্ষকদের পাশাপাশি তাদের পোষ্যরা এখান থেকে সুবিধা পাবেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























