ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিয়ের আসরে তরুণীর হাতে পিটুনি খেলেন বর! (ভিডিও)

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সিনেমার রূপালি পর্দায় বিয়ের আসর থেকে কনের পালানো থেকে শুরু করে বরের পিটুনিসহ নানা রকম উদ্ভট ঘটনা দর্শক সাদরেই গ্রহণ করে। কিন্তু বাস্তবে বিয়ের আসরে বরের পিটুনি খাওয়ার নজির খুব বেশি নেই।  তবে বিয়ের আসরে এক তরুণীর হাতে পিটুনি খেয়ে সেই অনন্য নজির স্থাপন করলেন এক যুবক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বর কয়েকজন বন্ধুর সাথে দাঁড়িয়ে কনের আসার জন্য অপেক্ষা করছে। এমন সময় কয়েকজন তরুণী বিয়ের মঞ্চে উঠে আসেন। ওই তরুণীদের মধ্যে একজন বরকে মারতে থাকেন। এমনকি বরের গলার মালা ছিঁড়ে, তার মাথার পাগড়িও খুলে ফেলেন ওই তরুণী।  বরের পাশে থাকা বন্ধুরা ওই তরুণীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে একজন বয়স্ক ব্যক্তি মঞ্চে উঠে ওই তরুণীকে থামান।
তবে ওই তরুণী কনের বোন নাকি বরের সাবেক প্রেমিকা তা নিশ্চিত হওয়া যায়নি।  জানা যায়নি এরকম পিটুনি দেওয়ার কারণ।

এদিকে, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।  ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে অল্প সময়ের মধ্যেই ৮৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছে।  অনেকেই কমেন্ট সেকশনে ওই ঘটনার পেছনের কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন। বর নিশ্চয়ই কোনো গুরতর অপরাধ করেছিলেন, তাই এরকম পিটুনি খেয়েছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিয়ের আসরে তরুণীর হাতে পিটুনি খেলেন বর! (ভিডিও)

আপডেট টাইম : ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১