ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে ‘সুখবর’ দিলেন শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ‘সুখবর’ জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ‘সুখবর’ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তাদের সব প্রস্তুতি আছে বলেও জানান। বুধবার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

দীপু মনি আরও বলেন, প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। আর তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি (প্রধানমন্ত্রী) তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী উল্লেখ শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে ‘সুখবর’ দিলেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১