ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কোহলি-আনুশকার রোমান্স নিউইয়র্কে

বাঙালী কণ্ঠ নিউজঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে ভারতের বিদায়। এরপর দেশে না ফিরে টিম ইন্ডিয়া চলে যায় ক্যারিবিয়ান দীপপুঞ্জে। দেশে ফিরেই সিরিজ খেলতে শ্রীলঙ্কা যেতে হবে ইন্ডিয়াকে। টানা সিরিজ খেলতে তাই প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে ঘরের বাইরে আছে কোহলিরা।
এক ঘেয়েমি কাটাতে ক্যারিবিয়ান সিরিজ শেষ করেই ইন্ডিয়ান অধিনায়ক বিরাট কোহলি উড়ে গেছেন আমেরিকা। কারণ সেখানে যে তার অপেক্ষায় ছিলেন প্রেমিকা বলিউডের হার্টথ্রব অভিনেত্রী আনুশকা শর্মা।
কোহলি-আনুশকার প্রেম এখন বিশ্বক্রীড়া জগতের অন্যতম আলোচিত খবর। তাদের যেকোন ছবি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। বুধবার কোহলি আমেরিকা থেকেই প্রেমিকাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রামে। আর মুহুর্তেই সেটি লুফে নেন বিরুশ্কা ভক্তরা। মাত্র ১৮ ঘন্টা পেরুতেই ছবিটিতে ১৫ লাখের উপর লাইক পড়েছে, মন্তব্য ছিল ২০ হাজারের উপরে। বেশির ভাগই বলছেন, কোহলি-আনুশকা জুটিটি যেন একে অন্যের জন্য গড়া। তাদের প্রার্থনা, সারা জীবনই একসঙ্গে থাকুক এই তারকা জুটি।
প্রসঙ্গত, তারকা হওয়ার কারণে দুজনেরই ‘অনুসারী’র সংখ্যা প্রচুর। ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলার জাতীয় দলের অধিনায়ক যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করেন, সেটা বহু মানুষের নজর তো কাড়েই, সংবাদেরও উৎস হয়ে ওঠে। আনুশকা নিজের ক্ষেত্রেও সফল। ভারতের শীর্ষ অভিনয়শিল্পীদের একজন। ঝড় তো উঠবেই। ছবিটা এমনিতে অবশ্য তেমন রোমান্টিক নয়। কোহলির ক্যাপশনটা মন কেড়েছে সবার। কোহলি বলেন, ‘অনেক প্রয়োজনের ছুটিতে ভালোবাসার মানুষের সঙ্গে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কোহলি-আনুশকার রোমান্স নিউইয়র্কে

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭