ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ইজতেমার জন্য রোববার ‘সারাদিন’ চলবে মেট্রোরেল

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুবিধা দিতে রোববার (২২ জানুয়ারি) সারা দিন চলবে মেট্রোরেল। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। পরদিন রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের ইজতেমা।

মেট্রোরেল গত ডিসেম্বরে যাত্রা শুরুর পর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত দিনের এক বেলা চলাচল করছে। ইজতেমার কারণে এখন দুই বেলায়ই চলবে। রোববার দুপুরে আখেরি মোনাজাত শেষে ইজতেমায় অংশগ্রহণকারীরা বিকাল পর্যন্ত মেট্রোরেলে আগারগাঁও ফিরতে পারবেন। এই পথে যাতায়াতে ভাড়া ৬০ টাকা দিতে হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে ইজতেমার প্রথম পর্বে মেট্রোরেলে যাত্রীদের ভিড় ছিল ব্যাপক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ইজতেমার জন্য রোববার ‘সারাদিন’ চলবে মেট্রোরেল

আপডেট টাইম : ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩