ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

আর দেখা যাবে না ক্যাটরিনা ও কুমারকে: ক্যাটের জায়গা কেড়ে নিলেন অন্য নায়িকা

বাঙালী কণ্ঠ নিউজঃ  ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘নমস্তে লন্ডন’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। এবার এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। সিক্যুয়েলের নাম ঠিক করা হয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’। তবে এবার আর দেখা যাবে না ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমারকে। ক্যাটরিনার জায়গায় এখানে পরিণীতি চোপড়া অভিনয় করবেন বলে বলিউডে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর অক্ষয়ের জায়গায় ভাবা হচ্ছে পরিণীতির ‘ইশকজাদে’ ছবির নায়ক অর্জুন কাপুরের নাম।

নির্মাতা বিপুল শাহের ‘নমস্তে লন্ডন’-এর সিক্যুয়েলে যে অক্ষয় অভিনয় করবেন না, সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। কারণ, বলিউডের

‘আক্কি’ (অক্ষয় কুমার) এখন আর শুধু বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান না; ‘খিলাড়ি’ অভিনেতা এখন এমন সব ছবি করতে চান, যার মাধ্যমে সমাজের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া যাবে। তাই অক্ষয়ের পরিবর্তে অর্জুনই পছন্দ ছিল চিত্রনির্মাতাদের।

এবার খবর পাওয়া গেছে, ক্যাটরিনার চরিত্রের জন্য পরিণীতিকে নির্বাচন করা হয়েছে। তবে কিছুদিন আগে জোর গুজব ছিল, ‘নমস্তে ইংল্যান্ড’-এ ‘দাবাং’-কন্যা সোনাক্ষী সিনহাকে দেখা যাবে। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী সেই সম্ভাবনা উড়ে গেছে। জানা গেছে, ক্যাট অভিনীত চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম থেকেই পছন্দই ছিল পরিণীতি। আর পর্দায় অর্জুন-পরিণীতির রসায়ন যে দুর্দান্ত, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে ‘সন্দীপ অ্যান্ড পিংকি ফারার’ নামের যশরাজ ফিল্মসের অন্য এক ছবিতেও জুটি বেঁধে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি ও অর্জুন।

‘নমস্তে লন্ডন’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার ছাড়াও ঋষি কাপুর, উপেন প্যাটেলকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটি নির্মিত হয়েছিল অক্ষয় কুমারের এক বন্ধুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে। আশা করা যায়, ‘নমস্তে লন্ডন’-এর মতো ‘নমস্তে ইংল্যান্ড’ও বক্স অফিসে ভালো সাড়া ফেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

আর দেখা যাবে না ক্যাটরিনা ও কুমারকে: ক্যাটের জায়গা কেড়ে নিলেন অন্য নায়িকা

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭