ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার এ কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আজ রোববার (৫ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সেই নির্দেশনায় বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির (ওয়েবসাইটে) www.xiclassadmission.gov.bd ‘কলেজ লগইন’ প্যানেলে লগইন করে আগামী ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অনলাইনে পাঠিয়ে এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে অনুরোধ জানানো হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩