ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

চবিতে ভর্তি আবেদন শুরু ৩০ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ৩০ মার্চ থেকে। আবেদন করা যাবে ১২ এপ্রিল পর্যন্ত। সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৫ মার্ক কেটে রেখে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে admission.cu.ac.bd আবেদন করতে হবে। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

এই বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। বিকাশ ও রকেটে আবেদন ফি পরিশোধ করতে হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া এই বছর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো- এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

চবিতে ভর্তি আবেদন শুরু ৩০ মার্চ

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩