ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

এইচএসসি পরীক্ষা পেছাল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে। সে হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে।  কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ হওয়ায় এ সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগের সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা ছিল।

এরই অংশ হিসেবে এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেওয়া হবে। ’

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

‘সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেওয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। ’

চলতি বছর সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। সে হিসেবে কলেজগুলো ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি বলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে হলো। ’

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ৩০ মে। ’

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে তাতে বাদ সাধে কোভিড মহামারী। এই কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও এখন তা পিছিয়ে যাচ্ছে সিলেবাসের কারণে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

এইচএসসি পরীক্ষা পেছাল

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩