ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আন্দোলনের মাঠে সারাদেশের শিক্ষক-কর্মচারী

বাঙালী কণ্ঠ নিউজঃ  কল্যাণ ও অবসর সুবিধা বোর্ডের বর্ধিত চাঁদা বেসরকারি শিক্ষক নিবন্ধনসহ নানা ইস্যুতে আন্দোলনের মাঠে সারাদেশের শিক্ষক-কর্মচারী। গতকাল রাজধানীতে নানা কর্মসূচিতে নিজেদের দাবির পক্ষে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নেয়া স্কুল, কলেজ ও মাদ্রাসার দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবিতে চলছে অনশন কর্মসূচি। দাবি আদায়ে প্রতিবাদ সভা পালন করছেন নিবন্ধনধারী হয়েও নিয়োগ বঞ্চিত বিক্ষুব্ধ প্রার্থীরা। অবসর ও কল্যাণ ট্রাস্টের ১০ শতাংশ চাঁদা আদায়ের ঘটনা নিয়েও মাঠে শিক্ষকরা। চাঁদা ইস্যুতে অবসর ও কল্যাণ ট্রাস্ট্রের সদস্য সচিবের প্রত্যাহার দাবি এমপিওভুক্ত প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীদের এমপিও থেকে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কাটার গেজেট অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে একই সঙ্গে দাবি করা হয়েছে, অবসর ও কল্যাণ ট্রাস্টের বর্তমান সদস্য সচিবদের বোর্ড থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় অবসর ও কল্যাণ ট্রাস্টের অফিস ঘেরাও করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে নষ্ট করতে দেয়া হবে না। দুই সদস্য সচিবকে সরকারের অর্জন নষ্ট করার জন্য দায়ী করে তাদের অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে সমিতি।

শনিবার রাজধানীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রামী ঐক্য জোটের জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ দাবি তোলা হয়। সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সংগ্রামী জোটের প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক নেতারা বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অবসর ও কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষকদের চাকরি জাতীয়করণের সরকারি উদ্যোগকে নসাৎ করতে ১০ শতাংশ চাঁদা কর্তনের গেজেট করতে সরকারকে আত্মঘাতী পরামর্শ দিয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-মহাসচিব সফিকুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মোহসিন উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল আমিন শেখর, মহাসচিব বদরুজ্জামান প্রমুখ।

চল চল ঢাকায় চল : ‘চল চল চল ঢাকায় চল’ সেস্নাগান দিয়ে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু করেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত নিবন্ধন সনদধারীরা।

তারা অভিযোগ করেছেন, এনটিআরসিএ টাকার বিনিময়ে এ যাবৎ ৬০ হাজার জাল সনদধারীদের নিয়োগ দিয়েছে।

জানা গেছে, প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার উদ্দেশ্য ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন বিষয়ক। চূড়ান্ত নিয়োগ লাভের জন্য সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে নেয়া নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি হতো এবং সরকার নির্ধারিত অন্য যোগ্যতা থাকলে এমপিওভুক্ত হতে পারতেন। তবে ১৩তম পরীক্ষা থেকে নিয়োগ দেয়ার জন্য প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত পরীক্ষার দায়িত্ব পায় নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। পরীক্ষা পদ্ধতিতেও আনা হয় পরিবর্তন।

যারা ১৩তম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আর কোন পরীক্ষা ছাড়াই সরাসরি স্কুল-কলেজ ও মাদ্রাসার শূন্যপদে নিয়োগ পাবেন। যদিও নতুন পদ্ধতি শুরু করার আগে সরকার একবারই বিশেষ বিবেচনায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে কয়েক হাজার আবেদনকারীকে সরাসরি চাকরির জন্য মনোনয়ন দিয়েছিল। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়ে এমপিওভুক্তও হয়েছেন।

এ জটিলতা সম্পর্কে এনটিআরসিএ’র চেয়ারম্যান এএমএম আজহার বলেছেন, প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ দাবি করা অযৌক্তিক। বিশেষ বিবেচনায় তাদের একবার সুযোগ দেয়া হয়েছিল। যারা মেধা তালিকায় প্রথম দিকে ছিলেন তাদের মনোনয়ন দেয়ার পর তারা নিয়োগ পেয়েছেন।

কিন্তু প্রথম থেকে দ্বাদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা  অনশন কর্মসূচিতে অভিযোগ করেন, এনটিআরসিএ আমাদের পূর্বের এক থেকে ১২তম শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিতদের নিয়োগ না দিয়ে আবারও ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জালিয়াতি করে প্রকাশ করেছে। এনটিআরসিএ টাকার বিনিময়ে এ যাবৎ ৬০ হাজার জাল সনদধারীদের নিয়োগ দিয়েছে। কিন্তু আমাদের বৈধ সনদ থাকা সত্ত্বেও নিয়োগ দিচ্ছে না। এছাড়া বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সত্ত্বেও নিবন্ধনবিহীন খ-কালীন শিক্ষক দ্বারা তা চালিয়ে যাচ্ছে। অথচ আমাদের সার্টিফিকেট আছে।

২০০৫ সালের ২০ মার্চ থেকে নিবন্ধন পরীক্ষা চালু হয়। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের আবেদন করার যোগ্যতা লাভ করেছেন। চূড়ান্ত নিয়োগের জন্য তাদের প্রতিষ্ঠান কর্তৃক নেয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। ২০১৫ সালে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়। মৌখিক পরীক্ষা যুক্ত করা হয়, যেটা আগে ছিল না। ১৩তম নিবন্ধন পরীক্ষাই নেয়া হয় নতুন পদ্ধতিতে। গত মাসে যার ফল প্রকাশ হয়েছে। শীঘ্রই উত্তীর্ণদের নিয়োগ দেয়া হবে বলে বলা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আন্দোলনের মাঠে সারাদেশের শিক্ষক-কর্মচারী

আপডেট টাইম : ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭