ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

বাঙালী কণ্ঠ নিউজঃ  রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আবার পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জেঙ্গিরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।

সেদিনই উদ্ধার অভিযানের সময় জঙ্গিদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

মামলার পর নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, এ মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আটক রাকিবুল হাসান রিগ্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

আপডেট টাইম : ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭