বাঙালী কণ্ঠ নিউজঃ নরসিংদীর রায়পুরায় চানপুর কালিকাপুর মেঘনা নদী ভাঙনে ৩৫টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। বাড়িঘর গাছপালা হাঁসমুরগি নদীগর্ভে বিলীন হওয়ার ফলে খোলা মাঠে আশ্রয় নিয়েছে এসব পরিবার। স্থানীয় ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ক্ষতিগ্রস্ত নাছির মিয়া জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর দক্ষিণ পাড়া গ্রামে মেঘনার ভাঙনে ২০১৫ সালে একই এলাকায় ৬৪টি পরিবার একই স্থানে মেঘনা নদী ভাঙনে বিলীন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের মেঘনা নদীর ভাঙনে আরো ৩৫টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কেউ খোঁজখবরও নেয়নি এবং সরকারি সাহায্য সহযোগিতাও পায়নি। চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মো. বাবুল মিয়া বলেন, কালিকাপুর দক্ষিণ পাড়া গ্রামের মেঘনা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির মাধ্যমে সরকারি সাহায্য সহযোগিতা করার দাবি করেন, আমি গত কোরবানির ঈদে নদী ভাঙনের জন্য তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছিলাম আবার ত্রাণসামগ্রী বিতরণ করব। চাঁনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোমেন সরকার বলেন, বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির মিয়া আমাদের সীমানার প্রকৃত মেঘনা নদীটি উপর বাঁধ দিয়ে নদী ভরাট করায় প্রতিদিন চাঁনপুরের কালিকাপুর, সদাগরকান্দি লঞ্চঘাট, মোহনীপুরসহ কয়েক কি.মি. এলাকার বাড়িঘর ও ফসলি জমি মেঘনাগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ উপজেলার মৌজায় চর জাগলেও ঐ পাড়ের লোকজন জোরপূর্বক চর দখল করে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। নদী ভাঙন রোধ ও সরকারি সীমানা নির্ধারণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার লেখালেখি করা হয়েছে। এ ব্যাপারে মেঘনা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সাহায্য সহযোগিতা করার জোর দাবি তালিকা প্রেরণ করেন। উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প
ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা
দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত
সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর
ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট
দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন
ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি
মেঘনায় বিলীন ৩৫ ঘরবাড়ি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- 487
Tag :
জনপ্রিয় সংবাদ



























