ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

দেশকে রক্ষা করতে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এক শ্রেণির ধর্মান্ধ মানুষ রয়েছে যারা নামাজ পড়বে না, সমাজে প্রতিহিংসা ও উন্মাদনা ছড়াবে। এসব ধর্মান্ধ হায়েনাদের রুখতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আর দেশকে রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণিজন সম্মাননা, সাহিত্য সমাবেশ ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা সাহিত্য মেলা আয়োজিত হয়েছে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। চলছে বিভাগীয় বইমেলা উৎসব। শীঘ্রই অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও মেলা। সবমিলিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়েছে জি-২০ সম্মেলন। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলিম। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন লেখক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ হোসাইন মোহাম্মদ সেলিম। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব ও বিশিষ্ট কবি আসাদ উল্যাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন অভিনেত্রী শমী কায়সার, কবি মুশতারী বেগম, মঞ্জুরুল হোসেন ঈসা, বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোকসানা এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী সুতপন চট্টোপাধ্যায়। অনুভূতি প্রকাশ করেন সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘অচলায়তনের অপ্সরী’ নাটকের ৩য় মঞ্চায়ন উপভোগ করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

দেশকে রক্ষা করতে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে

আপডেট টাইম : ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩