ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা সেই বিচারপতির শেষ কর্মদিবস আজ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ একটি মামলার জামিন শুনানির সময় ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি এমদাদুল হক আজাদের শেষ কর্মদিবস আজ। তবে তিনি কোনো সংবর্ধনা নেবেন না বলে সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ অক্টোবর তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ। এক পর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

পরে বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, খাস কামরায় আসার পর বিচারপতি ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি।

এদিকে হাইকোর্টের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন মন্তব্যকে ‘অসাংবিধানিক ও অসৌজন্যমূলক’ এবং এতে তার ‘শপথ ভঙ্গ হয়েছে’ বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা সেই বিচারপতির শেষ কর্মদিবস আজ

আপডেট টাইম : ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩