ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আজ এক মিনিট সব স্কুল-কলেজ থাকবে শব্দহীন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আজ সব স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে। এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে সচেতনতার অংশ হিসাবে পালিত হচ্ছে এ কর্মসূচি। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নানা কর্মসূচির কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, এক মিনিট বড় বিষয় নয়, বিষয়টি হলো একটি বার্তা দেওয়া। শব্দদূষণ ঘটানো যে একটি অপরাধ, সেই বার্তা দেওয়া। শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ কর্মসূচি পালন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আজ এক মিনিট সব স্কুল-কলেজ থাকবে শব্দহীন

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩