ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতির বক্তৃতায় আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে।’

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘দুর্গাপূজা যাতে উৎসবের আমেজে উদযাপন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি না করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সেজন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।’

তিনি বলেন, ‘থানাকে পুলিশি সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে থানায় আসা লোকজন তাদের প্রত্যাশার চেয়ে বেশি সেবা পেতে পারে।’

সম্মেলনে অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন এবং ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান ও বিশেষ শাখার প্রধান মো. মনিরুল ইসলাম সম্মেলনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

সম্মেলনে অতিরিক্ত আইজিপি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে: আইজিপি

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩