ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

সাবেক যোগাযোগমন্ত্রী এবং মাদারীপুর-৩ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ২৫ অক্টোবর (বুধবার) এক শোকবাণীতে উপাচার্য বলেন, সৈয়দ আবুল হোসেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। শিক্ষা অনুরাগী ও দানশীল এই জনপ্রিয় রাজনীতিবিদ নিজ জেলায় অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। এ ছাড়া, সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগনের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ আবুল হোসেন আজ ২৫ অক্টোবর ২০২৩ বুধবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩