ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভৈরব রেল দুর্ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কিশোরগঞ্জের ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না।

মন্ত্রী আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে এ কথা বলেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেব।’

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে ২৬ অক্টোবর শেষ হওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে বুধবার রাতে দেশে ফিরে নুরুল ইসলাম সুজন ৩০০ বিধিতে জাতীয় সংসদে বক্তব্য দেন।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে তাৎক্ষণিক তদন্তের ভিত্তিতে লোকোমোটিভ মাস্টার, সহকারী লোকোমোটিভ মাস্টার এবং গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, “আমরা প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা করে দিয়েছি। সরকারের তরফে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।”

সূত্র: বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভৈরব রেল দুর্ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না: রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩