ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অনুতপ্ত অনুভূতিতে রওনক ও বাঁধন

বাঙালী কণ্ঠ নিউজঃ  ভালোবাসা নিয়ে গল্পের শেষ নেই। দুইটি মানুষের মন দেয়া-নেয়াকে নিয়ে কত গল্পই রচিত হয়। কত কাঠখড় পোহাতে হয় প্রেমিক-প্রেমিকাকে। ভালোবাসা সম্পর্কটিই অদ্ভুত। এ অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অনুতপ্ত অনুভূতি’।

সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে, পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আগে পিয়া বাবা-মায়ের ইচ্ছায় নিজের ভালোবাসা আরিয়ানকে ভুলে সৈকত নামের একজনকে বিয়ে করতে বাধ্য হয়। বেশ কয়েক বছর পর আরিয়ান বন্ধুর বউকে এরারপোর্টে আনতে গিয়ে চমকে যায়। একদিন তার ভালোবাসার মানুষ ছিল সে। পিয়াকেই  সৈকত বিয়ে করেছে জানতে পারে।

আরিয়ানকে দেখে চমকে যায় পিয়াও। এরপর দুইজন অতীতের গল্পে ছুটে যায়। উঠে আসে আরিয়ানকে রেখে সৈকতকে বিয়ে করার নাটকীয় কাহিনী। এতে আরিয়ান চরিত্রে রওনক হাসান, পিয়া চরিত্রে বাঁধন আর সৈকত চরিত্রে অভিনয় করেছেন রবি বাবু।

নাটকটি প্রসঙ্গে রওনক হাসান বলে, ‘একেবারে ভিন্ন ধারার একটি নাটকে অভিনয় করলাম। আশা করি দর্শকের ভালো লাগবে।

বাঁধন বলেন, ‘নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে সবাই খুব দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আশা করি দর্শক হতাশ হবেন না।’ শিগগিরই নাটকটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অনুতপ্ত অনুভূতিতে রওনক ও বাঁধন

আপডেট টাইম : ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭