ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মনসুর আলম।

তিনি বলেন, আজ ভোর ৫টায় বিআরবি হাসপাতালে উপাচার্য মারা গেছেন। স্যারের লাশ এখনও হসপিটালে আছে। আজ সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে মাস খানিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে দেশে আনা হয়। পরে আবার অসুস্থ হলে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেয়া হয়।

সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক। ২ বছরেই তিনি সততার সঙ্গে ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃত্বিত অর্জন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩