ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি, যার বাজারমূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানে নেমে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পায় দুদক। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩