ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আ. লীগের সঙ্গে নির্বাচন করতে ইসিতে আবেদন ৪ দলের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে আবেদন করেছে দেশের চার রাজনৈতিক দল। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এখন পর্যন্ত চার দল নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার আবেদন করেছে।নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

দলগুলো হলো- হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), দীলিপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আজ শনিবারের মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর আর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আ. লীগের সঙ্গে নির্বাচন করতে ইসিতে আবেদন ৪ দলের

আপডেট টাইম : ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩