ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নারীরা স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই উদ্যোক্তা তৈরীর মাধ্যমে মেয়েরা সাবলম্বীও হচ্ছে। একজন মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী হওয়া। নারী স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। পরিবারের স্বচ্ছলতাতো আসবেই, এছাড়াও যেকোন বিপদে আপদে পরিবারের হাল ধরতে পারবে। তাই নারী উদ্যোক্তা তৈরী করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় ৪টি ট্রেডের ২০০জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০টাকার চেক বিতরণ করেন।

এছাড়াও মন্ত্রী একই সময়ে এবং একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে ১১জন অসহায় ও দুস্থদের মাঝে ১১লাখ টাকার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনায় ছিলেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাড. হেলাল হোসাইন প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

নারীরা স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩