ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশে দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে: রাষ্ট্রপতি

দুর্নীতি কাঙ্ক্ষিত উন্নয়নে বাধা, তবে দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে বলেই দেশে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে— এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বললেন, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি করা সম্ভব হয়নি।

শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। বঙ্গবন্ধু কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। বর্তমান সরকারও দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুর্নীতি প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে এ সময় আহ্বান জানান তিনি।

মো. সাহাবুদ্দিন আরও বলেন, দুদককে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা পালনে করতে দুদককে নিজস্ব আইনজীবী প্যানেল গঠন করতেও আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশে দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩