ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

শিল্পপতি রাগীব আলী ও তার পুত্রকে জামিন দেয়নি হাইকোর্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ  সিলেটে চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিন মঞ্জুর করেননি হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রাগিব আলী ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত ২ ফেব্রুয়ারি এক রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর এবং ৪২০ ধারায় ১ বছর অর্থাৎ মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সকল সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাদের ৬ বছর কারাদণ্ড হয়েছে। রায়ের দিন থেকে তারা কারাবন্দী।

এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বাবা-ছেলে। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে গত ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন তারা। গত দুইদিন শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

শিল্পপতি রাগীব আলী ও তার পুত্রকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট টাইম : ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭