ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

পেঁয়াজ ছাড়াও যেভাবে রান্না হবে সুস্বাদু

দেশে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। আর তাতেই দিন দিন পেঁয়াজের ঝাঁজে অস্থির হয়ে উঠছে বাজার। তাই পেঁয়াজ ছাড়াই রান্না করার আগ্রহ বাড়ছে বাড়ির কর্তা-কর্তীদের।

পেঁয়াজ এমন কোনো জরুরি খাবার নয় যে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতেই হবে। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে পেঁয়াজ কাজ করে। তবে পেঁয়াজ ছাড়াও যে কিছু মজাদার খাবার রান্না করা যায় এটা অনেকেই জানেন না। পেঁয়াজ ছাড়া রান্না করা যায় এমন কিছু খাবারের রেসিপি দেওয়া হল আজ,

১. সবজি খিচুড়ি রান্না

পেঁয়াজ ছাড়াও খুব সুস্বাদু করে খিচুড়ি রান্না করা যায় এবং তাতে স্বাদে খুব একটা পার্থক্য ধরা পড়ে না। এ ছাড়া শীতের সময়ে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে। রঙিন সেসব সবজি দিয়ে সুস্বাদু সবজি খিচুড়ি তৈরি করতে পারবেন সহজেই। চাল, ডাল, সবজি, রসুন, জিরা, মরিচ, হলুদ, লবণ, তেল, আদা ও গরম মসলা দিয়ে সহজেই রান্না হয়ে যাবে সুস্বাদু সবজি খিচুড়ি।

২. লাবড়া

পাঁচমিশালি সবজির আরেকটি নাম লাবড়া। আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, সিম ও বেগুনের এই সবজি রান্না করতে ব্যবহৃত হয় শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা। অনেক সময় ধরে কষিয়ে মাখামাখা এই পদটি শুধু রুটি দিয়েও খেতে পছন্দ করেন অনেকে।

৩. পাতুরি

শুধু সর্ষেবাটা, কাঁচা মরিচ ও সর্ষের তেল দিয়ে মেখে কলাপাতায় মুড়ে সেঁকে নিলেই তৈরি মজার পাতুরি। ইলিশ, ভেটকি ছাড়া চিংড়ি বা ছানা দিয়েও বানানো যায় এই পদটি। পাতুরি সেঁকার কাজ কয়লার চুলাতেই সবচেয়ে ভালো হয়।

৪. পেঁয়াজ ছাড়া সবজি রান্না

শীতের মৌসুমে হাত বাড়ালেই নানা ধরনের সবজি পাওয়া যায়। আর এসব সবজিও স্বাদ ও পুষ্টিতে পরিপূর্ণ। আর এসব সবজি রান্না করতে পারবেন পেঁয়াজ ছাড়াই। কয়েক রকমের সবজি পরিমাণমতো কেটে ধুয়ে নেবেন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দেবেন।

এবার তাতে সবজির টুকরাগুলো এবং হলুদ, লবণ ও কাঁচা মরিচ দিয়ে একটু বেশি আঁচে অনবরত নাড়তে থাকবেন। এতে সবজি নিচে লেগে যাবে না এবং বেশি তাপের কারণে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আবার সবজির রংও অটুট থাকবে। নামানোর আগে ধনিয়াপাতা কুচি দিয়ে নামাতে পারেন।

৫. পেঁয়াজ ছাড়া মাংস রান্না

মাংস সাধারণত পেঁয়াজ সহযোগেই রান্না করা হয়। তবে পেঁয়াজ ছাড়াও মাংস রান্না সুস্বাদু করতে পারবেন। এতে স্বাদের খুব বেশি তারতম্য হবে না। মাংস রান্নার বেশ কিছুক্ষণ আগে অন্যান্য মসলা মাখিয়ে মেরিনেট হতে দিন। সম্ভব হলে কিছুটা টক দইও যোগ করতে পারেন। এতে আরও বেশি সুস্বাদু হবে। মেরিনেটের জন্য আরও ব্যবহার করতে পারেন রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং অন্য সব মসলা। মাংসের সঙ্গে পেঁপে দিলেও ঝোল গাঢ় হয়।

৬. পেঁয়াজের বিকল্প

পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে। এছাড়া মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে। রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যেকোন খাবারকে সুস্বাদু করে তুলবে। যেকোন ধরনের খাবার রান্নাতেই টমেটো মানিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

পেঁয়াজ ছাড়াও যেভাবে রান্না হবে সুস্বাদু

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩