ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই

বিশিষ্ট শিল্পপতি, সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হয় সিটি গ্রুপের কার্যক্রম। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে।

এ সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়। ৯০ দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীন রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।

প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা, তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩