ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প্রতিদিনই দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পর্যটনকে এগিয়ে নিতে পর্যটন নগরী কক্সবাজারে রেলপথ উদ্বোধন করেন। এরপর গতবছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস উদ্বোধন করা হয়।

এ ট্রেন বিপুল জনপ্রিয়তা পাওয়ায় ১০ জানুয়ারি চালু হয়েছে দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।

ঢাকা-কক্সবাজার রুটে এই দুই জোড়া আন্তঃনগর ট্রেনে প্রতিদিন যাতায়াত করছেন তিন হাজার ১৩০ জন যাত্রী।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী মাস থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও কমিউটার ট্রেন চালু হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়দের চাহিদা রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যেন ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালু করতে পারে। ফলে স্থানীয় যাত্রীদের চাহিদা পূরণ হবে। কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।

কমিউটার ট্রেনটি প্রতিদিনই দুবার করে যাতায়াত করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয়েছে ১০১ কিলোমিটার রেলপথ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ফেব্রুয়ারিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪