ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলা দু:খজনক

বাঙালী কণ্ঠ নিউজঃ  রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, লাঠিচার্জে ছাত্র আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।আজ রোববার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা খুবই দুঃখিত যে আমাদের একজন শিক্ষার্থীর চোখ নষ্ট হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে (হাসপাতাল) গিয়েছিলেন। সেখানেতো সবাইকে সবাই চেনে না। আমি অন্য কাজে ছিলাম। আমরা অবশ্যই তার খোঁজখবর নেব।

তিনি আরো বলেন, আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি দিকনির্দেশনা দিয়েছেন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ সাত কলেজগুলোকে নিয়েছে। আমরা তাদের শতভাগ টাকা দেই। কিন্তু সেখানে আমাদের ক্ষমতা শূন্যভাগ। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলা দু:খজনক

আপডেট টাইম : ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭