ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনটির চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রেন চালক মো. আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হেকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিজয় এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।

এ সময় পাথরটি ট্রেনের চালক মো. আতিকুল ইসলামের নাকে লেগে রক্তাক্ত জখম হয়। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে বিকল্প চালক দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়া হয় বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

আপডেট টাইম : ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪