ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাতে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জান।

তিনি বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলায়।

এর আগে গত ২৭ জুন সংসদ সদস্য সুমন ঢাকায় অবস্থানকালে তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন করে তাঁকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল মাঠে নামার কথা জানান।

এর দুই দিন পর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যারিস্টার সুমন।

সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪