ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার, আন্তঃদেশীয় চক্র জড়িত, শনাক্ত ১০-১৫ জন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

লজ্জা থাকলে সেলিম ওসমান সংসদে আসবেন না : নাসিম

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলর মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লজ্জা থাকলে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান আগামী অধিবেশনে সংসদে আসবেন না।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। এ জন্য সংসদ সদস্যের ক্ষমা চাওয়া উচিত। এই ধরণের ঘটনার মাধ্যমে তিনি সকল সংসদ সদস্যকে অপমান করেছেন।

আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষা শ্যামল কান্তি ভক্তকে দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরণের প্রতিবাদ হয়েছে। তাদের (যারা ঘটিয়েছে) প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। ঐ সংসদ সদস্যের যদি সামান্যতম লজ্জা থাকে তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি ( সেলিম ওসমান) জাতীয় পার্টির সংসদ সদস্য। জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার।

চিকিৎসাধীন শিক্ষককে হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, যারা এই ধরণের ঘটনা ঘটায় তারা মানবতার শত্রু। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অবস্থা কঠোর।

শিক্ষককের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, উনি শারীরিকভাবে সুস্থ আছেন। উনার অনেকগুলো পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। তবে লাঞ্ছনার শিকার হওয়া একজন শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা উনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। উনি যতদিন চান এখানে চিকিৎসা নিতে পারবেন। এজন্য তাকে কোনো খরচ দিতে হবে না।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত

লজ্জা থাকলে সেলিম ওসমান সংসদে আসবেন না : নাসিম

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬