ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের পুলিশ সুপার সহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ও অরাজকতার বিস্তর অভিযোগ এবং এক ইউপি মেম্বার প্রার্থীকে নৃশংস্যভাবে হত্যার ঘটনার পর গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশীদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে জেলার কাপাসিয়া ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপসচিব মো. সামসুল আলম।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো: হাসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, ২৩ এপ্রিল জেলার ৩টি উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবেনির্বাচন পরিচালনার জন্য পুলিশ সুপার হারুন-অর-রশিদকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই কারণে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান এবং কাপাসিয়া থানার ওসি মীর রকিবুল হককে প্রত্যাহারের নির্দেশনা পাঠানো হয়েছে পুলিশ মহাপরিদর্শককে-জানান এই কর্মকর্তা।

মঙ্গলবার রাতে জেলার প্রহল্লাদপুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও এক ইউপি মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জেলার একাধিক ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

উদ্ভূত পরিস্থিতিতে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ দুই পুলিশ পরিদর্শক(ওসি) কে সরিয়ে দেয়া নির্দেশ দিল নির্বাচন কমিশন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাজীপুরের ৩টি উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

গাজীপুরের পুলিশ সুপার সহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট টাইম : ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬