ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

১৭ বছর পর সচল হলো খালেদা জিয়ার ব্যাংক হিসাব

দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হলো। সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ২৫ এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)।

পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ারগুলো হয়নি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

কর কর্মকর্তারা বলছেন, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

১৭ বছর পর সচল হলো খালেদা জিয়ার ব্যাংক হিসাব

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪