ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আজ শুরু মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

বাঙালী কণ্ঠ নিউজঃ  নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার। সাগরপাড়ের নয়নাভিরাম দৃশ্য যে কারো মন ভরাতে পারে। প্রকৃতির নিজ হাতে গড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড়েই শেখ কামাল স্টেডিয়াম। আজ সেখানে পর্দা উঠছে সাবেকদের ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। উদ্বোধনী দিনেই মাঠে নামবে চারটি দল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় একমি রাজশাহী খেলবে এক্সপো অল স্টারসের সঙ্গে। পাশের একাডেমি মাঠে একই সময় বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা মাস্টার্স মুখোমুখি হবে ইস্পাহানী চিটাগং মাস্টার্সের।

নাইমুর রহমান দুর্জয়, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হাসান শান্তদের মত আরও অনেক সাবেক ক্রিকেটাররা অংশ নেবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে।

আসরে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলবেন সাবেকরা। দলগুলোর নাম এমন-ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স, একমি রাজশাহী, টাইটান খুলনা, বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, এক্সপো অল স্টারস, ও ঢাকা মেট্রো মাস্টার্স। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। ফাইনালের হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ছয় দলের অধিনায়ক যথাক্রমে ঢাকা মেট্রোর খালেদ মাহমুদ সুজন। বসুন্ধরা গ্রুপ ঢাকার নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে। একমি রাজশাহীর নেতৃত্বে থাকবেন খালেদ মাসুদ পাইলট। খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। হাসিবুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এক্সপো অল স্টারস আর ইস্পাহানি চিটাগং মাস্টার্সে মিনহাজুল আবেদীন নান্নু বা আকরাম খানের যে কোনো একজন দলকে নেতৃত্ব দেবেন।

এদিকে ২৯ জুলাই কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে আকরাম-নান্নুদের মুখোমুখি হবেন মাশরাফীরা। একদিকে হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মোহাম্মদ রফিকের মত সাবেক ক্রিকেটাররা মাঠ মাতাবেন। অপরদিকে বর্তমান জাতীয় দলের তারকাদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরও কয়েকজন খেলবেন ‘বুড়ো’ একাদশের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আজ শুরু মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

আপডেট টাইম : ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭