বাঙালী কণ্ঠ নিউজঃ দিনাজপুর সদরসহ ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় নতুন পুরাতন ভোটাদের নামের তালিকার হালনাগাদের কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে দিনাজপুর জেলা নির্বাচন অফিস জানায়, গত মঙ্গলবার থেকে দিনাজপুরের ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন ১ হাজার ১০১ জন তথ্য সংগ্রহকারী ও ২২৭ জন সুপারভাইজার। আগামী ৯ আগস্ট পর্যন্ত হালনাগাদ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ কার্যক্রম করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, প্রথম পর্যায়ে ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর সদর উপজেলা, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। দ্বিতীয় পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পযন্ত বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, পার্বতীপুর ও বিরামপুর উপজেলার নিবন্ধন এবং তৃতীয় পর্যায়ে ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বীরগঞ্জ, কাহারোল, বিরল ও খানসামা উপজেলায় নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
জেলার বর্তমান মোট ভোটার ১৮ লক্ষ ৫৬হাজার ৩৪৫জন। এর মধ্যে পুরুষ ৯ লক্ষ ২২হাজার ৮৮১জন এবং মহিলা ৯ লক্ষ ৩৩হাজার ৪৬৪জন বলে তিনি জানান।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 






















