ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৭ হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও রাজধানীর বিভিন্ন থানায় সোমবার ও মঙ্গলবার এসব মামলা হয়েছে। এর বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত তার বিরুদ্ধে ১৫৬টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪০টিই হত্যা মামলা। মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, খিলগাঁও ও ধানমন্ডি এলাকার স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

মামলাগুলোতে বলা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও র‍্যাব গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে। এলোপাতাড়ি গুলি কারো মাথায় লাগে, কারো কপালে বা পিঠে। অধিকাংশ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। বাকিদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৭ হত্যা মামলা

আপডেট টাইম : ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪